এসডব্লিউএম কেন্দ্র ম্যানেজার
আগমন লিখুন
ইউনিটে আসা বর্জ্য লিখুন, কোন জিপি থেকে এবং কত।
রেকর্ড ট্যাব → আগত বর্জ্য নথিভুক্ত করুন।
যে অবস্থায় এসেছে: মিশ্র (অবাছাই) অথবা আগে থেকেই বাছাই করা (তখন প্রতিটি শ্রেণির পরিমাণ)।
কোন জিপি থেকে? একাধিক জিপি থেকে এলে বা নিশ্চিত না হলে জানা নেই / যৌথ বাছুন। জিপি লিখলে তবেই জিপির রিপোর্টে তা গোনা হয়।
ওজন, কেজি, কুইন্টাল বা টনে, এবং তা পাল্লায় মাপা না আনুমানিক। দেখুন মাপা ও আন্দাজ।
কখন: আজ এখনকার সময়, বা অন্য দিন ও সময়। সংরক্ষণ করুন টিপুন।

ইউনিট একাধিক পরিচালক (যেমন দুটি এসএইচজি) চালালে অ্যাপ জিজ্ঞেস করে এই কাজ কারা করেছে?